কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

দ. কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব যাচ্ছে পার্লামেন্টে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তার নিজ দলেরই শীর্ষ নেতারা। সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর ইওলকে রাষ্ট্রেরে শীর্ষ পদ থেকে সরানোর ব্যাপারে একজোট হয়েছে রাজনৈতিক দলগুলো। এমনকি প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব উঠতে যাচ্ছে পার্লামেন্টে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সবাইকে সতর্ক করে ক্ষমতাসীন দলের প্রধান হান ডং-হুন বলেছেন, প্রেসিডেন্ট ইওল দেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। তিনি আরও বলেন, এখনো ‘ভয়ঙ্কর ঝুঁকি’ আছে কারণ, প্রেসিডেন্ট আবারও বেসামরিক শাসনকে ধ্বংস করতে পারেন।

ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি প্রধান ডং-হুন আরও বলেছেন, শনিবার পার্লামেন্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে প্রয়োজনীয়সংখ্যক আইনপ্রণেতা সমর্থন দিতে প্রস্তুত রয়েছেন।

তবে, গত বৃহস্পতিবার হান যে কথা বলেছিলেন, তা থেকে সরে এসে এখন পুরোপুরি উল্টো কথা বলছেন। সেদিন তিনি বলেছিলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে আমরা তার পক্ষে অবস্থান নেব। এ ছাড়া আরও একজন নেতা বলেছিলেন, শনিবারের ভোটাভুটিতে ইওলের পক্ষ নিতে ১০৮ জন সদস্য প্রস্তুত আছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ইওল জাতির উদ্দেশে ভাষণকালে সামরিক আইন জারির ঘোষণা দেন। কিন্তু, তার এই ঘোষণার পরপরই প্রধান বিরোধীদলসহ সাধারণ জনগণ পার্লামেন্ট ভবন ঘেরাও করে রাখে।

বিরোধী ডেমোক্র্যাটিক লিবারেল পার্টি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা থাকায় তারা প্রচণ্ড চাপ সৃষ্ঠি করলে স্পিকার ভোটাভুটির আয়োজন করেন এবং প্রেসিডেন্টের এই প্রচেষ্টাকে অবৈধ ঘোষণা করনে। পরে মন্ত্রিসভার জরুরি বৈঠকে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে প্রেসিডেন্ট সামরিক প্রত্যাহারের ঘোষণা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X