কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীও গ্রেপ্তার

কিম কিয়ন হি। ছবি : সংগৃহীত
কিম কিয়ন হি। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কিয়ন হিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সিউলের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কিমের বিরুদ্ধে ঘুষ নেওয়া, শেয়ারবাজারে কারসাজিসহ কয়েকটি অভিযোগ দায়ের করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুনানিতে কিম কালো স্যুট ও স্কার্ট পরে উপস্থিত ছিলেন। চার ঘণ্টার শুনানি চলাকালে তাকে খুব সাহসী দেখাচ্ছিল। আদালতে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন; কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হতে পারেননি। নতুন করে প্রতিপক্ষের কৌঁসুলিরা অভিযোগ তোলেন, কিমকে আটক রাখা না হলে তিনি প্রমাণ নষ্ট করে ফেলতে পারেন। এতে তদন্ত বিঘ্নিত হবে। আদালত এমন আশঙ্কা আমলে নিয়ে কিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খবর বিবিসির।

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। একই সময় তার স্ত্রীকে কারাগারে যেতে হলো। এমন নজির দেশটিতে প্রথম।

গত বছর প্রেসিডেন্ট থাকাকালে সামরিক আইন জারি করে ক্ষোভের মুখে পড়েছিলেন ইউন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে পার্লামেন্ট সদস্যরা সোচ্চার হলে অল্প সময় পরই আদেশ প্রত্যাহার করে নেন তিনি। ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। অভিশংসন হয়েও তিনি প্রাসাদে অবস্থান করছিলেন। কিন্তু কয়েক দফা অভিযান চালিয়ে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে।

আদালতে কৌঁসুলিরা বলেছেন, ৫২ বছর বয়সী কিম কিয়ন হি শেয়ারবাজারে কারসাজি করে প্রায় ৮০ কোটি ওন (প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ ডলার) লাভ করেন। তিনি ব্যবসায়িক সুবিধা দেওয়ার বিনিময়ে বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে নিয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০২২ সালের উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X