কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:০৭ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা
প্রেসিডেন্টকে গ্রেপ্তারে তার বাসভবনে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। ছবি : এপি

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দেশটির প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্টের বাসভবনের কমপাউন্ডে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কর্মকর্তারা প্রেসিডেন্টের বাসভবন ঘিরে রেখেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিশংসিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বাসভবনের কম্পাউন্ডে প্রবেশ করেছেন দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয়ের কিছু কর্মকর্তা ও পুলিশ। এ ধরনের ঘটনা নজিরবিহীন। সেটিই দক্ষিণ কোরিয়ায় ঘটল।

আদালতের নির্দেশ থাকার পরও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধার মুখে পড়েন কর্মকর্তারা। কমপাউন্ডের ভেতরে মূল বাসভবনের দিকে এগোতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। বাইরে ইউনের সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। তারাও নানাভাবে কর্মকর্তাদের কাজে বাধার সৃষ্টি করছেন।

তবে রয়টার্সের প্রতিনিধি প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) ভেতরে ঠিক কী ধরনের আচরণ করছে তা নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, পিএসএস গ্রেপ্তারি পরোয়ানা মেনে প্রেসিডেন্টকে গ্রেপ্তারের অনুমতি দেবে না। অপর সূত্র পিএসএসের দৃঢ়তার ব্যাপারে সন্দিহান। শেষমেশ প্রেসিডেন্টকে গ্রেপ্তারে তদন্তকারীদের বাধা অব্যাহত রাখবে কি না তাও নিশ্চিত নয়।

এদিকে কর্মকর্তারা এখনও গ্রেপ্তারের আশা ছাড়ছেন না। প্রেসিডেন্টের বাসভবনের বাইরের চত্বরে পুলিশের বেশ কয়েকটি বাস, কয়েক শ পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে। তারা অনড় অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রেসিডেন্টের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন। সে সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গেও সমঝোতা করে কর্মকর্তারা উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সিউলের একটি আদালত এ আদেশ জারি করেন। ৩১ ডিসেম্বর বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছিল।

৩ ডিসেম্বর সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে এ পরোয়ানার আদেশ দেওয়া হয়। বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে একাধিক তদন্তের মুখোমুখি ইউন। গত দুই সপ্তাহে তার বিরুদ্ধে একাধিক জিজ্ঞাসাবাদের আয়োজন করা হয়। কিন্তু সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আদেশ উপেক্ষা করেন তিনি। অবশেষে কর্তৃপক্ষের সামনে হাজির হওয়ার তিনটি সমন উপেক্ষা করার পরে এই পরোয়ানা আসে। তাকে গ্রেপ্তার করা হলে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হতে পারে অথবা অন্য কোনো কারাগারেও পাঠাতে পারেন আদালত।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X