কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় হঠাৎ বন্যা, ডু্বে যাওয়া সড়কে আটকা বহু গাড়ি

বন্যায় উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
বন্যায় উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

ক্রান্তীয় সাইক্লোন আলফ্রেডের কারণে পূর্বাঞ্চলীয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে চলাচলের সড়ক নদীতে পরিণত হয়। এমতাবস্থায় অনেক গাড়িচালক রাস্তায় বন্যার পানিতে আটকা পড়েন। তখন তাদের সাহায্যে এগিয়ে আসেন জরুরির বিভাগের উদ্ধারকারীরা।

ক্রান্তীয় এই ঝড়ের কারণে কুইন্সল্যান্ডে ২৪ ঘণ্টায় প্রায় ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দ্রুতগতির বন্যার পানি থেকে ১৭ জনের বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

১৬ দিন ধরে সাইক্লোন হিসেবে বিরাজ করার পর সাইক্লোন আলফ্রেডকে শনিবার ক্রান্তীয় নিম্নচাপ হিসেবে ঘোষণা করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, পানির নিচে তলিয়ে যাওয়া সড়কে আটকে পড়া চালকদের খুঁজে বের করছে দমকল বাহিনীর কর্মীরা। নৌকায় করে তাদের আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অনেক চেষ্টা করেও বিদ্যুতের সংযোগ দিতে পারছেন না জরুরি কর্মীরা।

সূত্র : কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X