কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরেই গ্রেপ্তার থাকসিন সিনাওয়াত্রা

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা নিজ দেশে ফিরেছেন। দেশে ফেরাই পরেই গ্রেপ্তার হয়েছেন তিনি। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টায় থাকসিনকে বহনকারী একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করে।

থাকসিনকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে তার শত শত সমর্থক জড়ো হন। তারা হাতে থাকা প্ল্যাকার্ড-ব্যানার নেড়ে ও গান গেয়ে থাকসিনকে অভ্যর্থনা জানান।

দেশে ফেরার পর রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন থাকসিন। এর কিছুক্ষণ পরই পুলিশ তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন তিনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ বলেছেন, থাকসিনকে ব্যাংককের কারাগারে নিয়ে যাওয়া হবে।

থাকসিনের আগমন উপলক্ষে তার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি পারিবারিক ছবি পোস্ট করে লিখেন, ‘আবারো থাইল্যান্ডে স্বাগতম বাবা।’

থাইল্যান্ডের দুবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতির’ মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। তার পর থেকে তিনি দেশের বাইরে স্বেচ্ছানির্বাসনে ছিলেন।

থাইল্যান্ডে বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। থাকসিনের দেশে ফেরার ফলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের মেয়ে পেতংতার্নের দল ফেউ থাই দ্বিতীয় স্থান অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১০

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১২

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৩

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৪

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৫

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৬

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৭

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৮

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৯

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

২০
X