কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফুকুশিমার বর্জ্যপানি সাগরে ছাড়ার তারিখ জানাল জাপান

ফুকুশিমার বর্জ্যপানি সাগরে ছাড়ার তারিখ জানাল জাপান

সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১০ লাখ টনের বেশি বর্জ্যপানি আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে সাগরে ছাড়া শুরু করার কথা জানিয়েছে জাপান।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)। ঘরে-বাইরে সমালোচনা সত্ত্বেও দুই বছর আগে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পানি সাগরে ছাড়ার অনুমতি দেয় জাপানি সরকার। এমনকি গত জুলাই মাসে এ বিষয়ে ছাড়পত্র দিয়ে দেয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, নিউক্লিয়ার রেগুলেশন অথরিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী পানি নিষ্কাশনের জন্য দ্রুত প্রস্তুতি নিতে টেপকোকে বলা হয়েছে। আশা করি, আবহাওয়া অনুকূলে থাকলে ২৪ আগস্ট থেকে পানি ছাড়া শুরু হবে।

ফুমিও কিশিদার এ ঘোষণার পর একইদিন আরেক সংবাদ ব্রিফিংয়ে টেপকো জানায়, বৃহস্পতিবার থেকে প্রথম ব্যাচের পানি সাগরে ছাড়া হবে। প্রথমে ৭ হাজার ৮০০ ঘনমিটার পানি ছাড়া হবে। এ কাজের জন্য সময় লাগবে ১৭ দিন।

এর আগে গত ৪ জুলাই জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়ার চূড়ান্ত ছাড়পত্র হস্তান্তর করেন আইএইএর প্রধান রাফায়েল ম্যারিয়ানো।

তখন আইএইএ জানিয়েছিল, বর্জ্যপানি আন্তর্জাতিক মানদণ্ড মেনেই সাগরে ছাড়ার বিষয়ে পরিকল্পনা করেছে জাপান। এই তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়লে পরিবেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না।

তবে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়া নিয়ে বিরোধিতা করে আসছে জাপানের প্রতিবেশী দেশগুলো। এ নিয়ে ঘোর আপত্তি তুলেছে চীন। এমনকি জাপানের মৎস্যজীবী সমিতিও তাদের জীবন-জীবিকা হুমকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X