কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সংশোধনাগার তৈরি করেছে আফগান প্রশাসন, ধরে আনা হচ্ছে কাদের?

সংশোধনাগারে সেলাই শিখছেন বন্দিরা। ছবি : সংগৃহীত
সংশোধনাগারে সেলাই শিখছেন বন্দিরা। ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী আফগান পোশাক পরিহিত কিছু ব্যক্তি গভীর মনোযোগ দিয়ে কিছু একটা সেলাই করছেন। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, এটি কোনো গার্মেন্টস বা সেলাইয়ের কারখানা নয়।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, এসব ব্যক্তি একটা সময় বাজে সঙ্গে পড়ে খারাপ জগতে বুঁদ হয়েছিলেন। ফলে, সমাজ থেকে একঘরে হয়ে পড়েন তারা। কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়নি আফগানিস্তানের ইসলামিক সরকার।

এসব মানুষকে সম্মানের সাথে সমাজে বসবাস করার সুযোগ করে দিতে সংশোধনাগার তৈরি করে আফগান প্রশাসন। সেখানেই চিকিৎসার পাশাপাশি তাদের এমন সব কাজ শেখানো হয়, যেগুলো করে তারা সংসার চালাতে পারবেন। আবারও ফিরে যেতে পারবেন সুস্থ ও স্বাভাবিক জীবনে। আফগান সংবাদমাধ্যমগুলো বলছে, এ ধরনের ৬০০ ব্যক্তিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা হয়েছে। তারা এখন হালাল কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারবে।

তথ্য বলছে, অন্ধকার জীবন ছেড়ে স্বভাবিক জীবনে আসা এসব মানুষকে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। এগুলো দেখিয়ে সংশ্লিষ্ট খাতগুলোতে তারা কাজের সুযোগ পাবে বলে জানায় আফগান প্রশাসন।

টোলো নিউজ জানিয়েছে, প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিদের ২০০ ডলার সমপরিমাণের যন্ত্রাংশ দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার কিছু কম। প্রাথমিকভাবে এসব যন্ত্রাংশ ব্যবহার করেই এই ব্যক্তিরা শুরু করবেন নিজেদের ব্যবসা।

বর্তমানে রাষ্ট্র হিসেবে ইসলামি আমিরাতের হাতে রয়েছে খুব স্বল্প সম্পদ। কিন্তু ইনসাফ ও সসমবণ্টনের মাধ্যমে সেই স্বল্প সম্পদ দিয়েই অবাক করা সব কাজ করে যাচ্ছে দেশটির বর্তমান প্রশাসন। বিপথগামী এসব মানুষকে জীবনে ফিরিয়ে এনে হালাল উপার্জনের ব্যবস্থা করে দিয়ে তার আরও একটি নজির গড়ল আফগান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X