কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:৫৯ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থার অবসান, নতুন প্রধানমন্ত্রী থাভিসিন

স্রেথা থাভিসিন। ছবি : সংগৃহীত
স্রেথা থাভিসিন। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ফেউ থাই পার্টির প্রার্থী স্রেথা থাভিসিন। এর মাধ্যমে দেশটিতে তিন মাস ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তা ও অচলাবস্থার অবসান হলো।

গত মে মাসে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিল ফেউ থাই পার্টি। কিন্তু নির্বাচনে সামরিক বাহিনীবিরোধী দল জয়ী হলে দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। এই সুযোগে বিরোধীদের সঙ্গে জোট করে থাইল্যান্ডের পার্লামেন্টে উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশটির ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ধনকুবের স্রেথা থাভিসিন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য স্রেথা থাভিসিনের পার্লামেন্টের উভয়কক্ষে ৩৭৪ ভোটের প্রয়োজন ছিল। আর সেটি তিনি পেয়ে যান। ১৫০ জনের বেশি সিনেটরের ভোট তিনি লাভ করেন। সামরিক বাহিনীই এসব সিনেট সদস্য নিয়োগ দিয়ে থাকে।

এদিকে দীর্ঘ ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর আজই দেশে ফিরেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ফেউ থাই পার্টির প্রধান থাকসিন সিনাওয়াত্রা। এরপরই প্রথমে তাকে গ্রেপ্তার এবং সেখানে থেকে কারাগারে পাঠানো হয়।

৭৪ বছর বয়সী থাকসিন থাইল্যান্ডের দুইবারের প্রধানমন্ত্রী। তবে ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির দায়ে সাজা এড়াতে ২০০৮ সালে থাইল্যান্ড থেকে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই চলে যান তিনি। এরপর থেকে তিনি দুবাইয়ে বসবাস করে আসছিলেন।

এতদিন নির্বাসনে থাকার পরও থাইল্যান্ডের শ্রমিক ও গ্রামের মানুষের মাঝে থাকসিন ও তার ফেউ থাই পার্টি বেশ জনপ্রিয়। এমনকি আজ তার দল থেকে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে।

তবে নতুন জোট গঠন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেউ থাই পার্টি। সমর্থকরা বলছেন, জোটে থাকসিনের পুরোনো শত্রুদের নেওয়া হয়েছে। এখন কারাবন্দি থাকসিন যদি দ্রুত রাজকীয় ক্ষমা না পান তাহলে এমন জোট গঠন প্রশ্নের মুখে পড়তে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১০

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১১

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

চার জেলায় বন্যার আভাস

১৫

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৭

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৯

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২০
X