কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একাকিত্ব দূর করতে ১১০ বছর বয়সে ফের বিয়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেম বয়স মানে না, ধর্ম মানে না, উঁচু-নিচু ভেদাভেদ মানে না। একাকিত্ব দূর করতে ফের বিয়ে করলেন আব্দুল হুনান নামে ১১০ বছর বয়সী পাকিস্তানের এক বৃদ্ধ। কনের বয়স ৫৫ বছর। এ নিয়ে চতুর্থবার সংসার পাতলেন আব্দুল। পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে এখন আব্দুল হুনানের বিয়ে নিয়ে শুরু হয়েছে চর্চা। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, আব্দুল হুনানের বড় ছেলের বয়স এখন ৭০ বছর। ৬টি ছেলে, ৬টি মেয়ে ও এক ডজনের বেশি নাতি-নাতনি নিয়ে আব্দুলের ভরা সংসার। তার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮৪। তিনজন স্ত্রী থাকা সত্ত্বেও বড় একা লাগত আব্দুলের। তাই চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খুব ছিমছামভাবে বাড়ির সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সারেন আব্দুল হুনান।

বিয়েতে আব্দুলের সব নাতি-নাতনিই উপস্থিত ছিলেন। তারা বিয়ের ভিডিও করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। অভিনব সেই বিয়ের ভিডিওটি এখন বেশ ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আব্দুল হুনানের সাথে যোগাযোগ করেন। তাকে প্রশ্ন করা হয়, এই বয়সে আবার কেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিলেন? জবাবে আব্দুল হুনান বলেন, ‘সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড্ড একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকিত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে। ভালোবাসার তো কোনো বয়স হয় না, বয়স তো কেবল সংখ্যামাত্র।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১০

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১১

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১২

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৩

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৪

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৫

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৬

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৭

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৮

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৯

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

২০
X