কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে শিগগিরই সুখবর দেবেন পুতিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে খুব শিগগিরই সুখবর দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির শাসকগোষ্ঠী তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে। এরই মধ্যে রুশ বিচারিক আদালত এ বিষয়ে কাজ শুরু করেছেন। একটি নতুন আইনও পাস করা হয়েছে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, তালেবানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্প্রতি রাশিয়ার প্রসিকিউটর জেনারেল অফিস দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে। সোমবার আদালত এক বিবৃতিতে জানান, আগামী ১৭ এপ্রিল ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বলা হচ্ছে, আদালতের গ্রিন সিগন্যাল পেলেই আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের ওপর থেকে বিরাট এক পাথর নেমে যাবে। এতে দুই দশক আগে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ হওয়া তালেবানদের কপাল খুলে যেতে পারে। রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যিক ও সামরিক চুক্তি ও অংশীদারিত্বে তাদের আর কোনো বাধা থাকবে না।

এর আগে গেল বছর একটি আইন পাস করে রাশিয়া। ওই আইন অনুযায়ী, যে কোনো সংগঠনের আনুষ্ঠানিক সন্ত্রাসী তালিকা সুপ্রিম কোর্ট স্থগিত করতে পারে। ২০০৩ সালে তালেবানদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল রাশিয়া। এ ধরনের সংগঠনের সঙ্গে যে কোনো যোগাযোগ রুশ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।

তবে ২০২১ সালের আগস্টে তালেবান ফের আফগানিস্তানের শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মস্কোর নীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে তালেবান প্রতিনিধিদল মস্কো আয়োজিত বিভিন্ন ফোরামে অংশ নেয়। এমনকি আফগান ও রুশ কর্মকর্তাদের বিভিন্ন পর্যায়ের বৈঠকেও অংশ নিতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১০

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১১

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১২

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৩

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৪

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৫

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৬

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৮

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৯

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

২০
X