কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিল চীন

চীন ও যুক্তরাষ্ট্রের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
চীন ও যুক্তরাষ্ট্রের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে চীন। দেশটি জানিয়েছে, হিমালয়ঘেঁষা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে অসদাচরণের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিব্বত ইস্যুতে ‘অসদাচরণ’ করার অভিযোগে কিছু মার্কিন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময় যখন মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র চীনা কর্মকর্তাদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র অভিযোগ তোলে, তিব্বত ও আশপাশের অঞ্চলে মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, তিব্বত সম্পর্কিত বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তিব্বত নিয়ে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন করে।

চীন দাবি করেছে, তিব্বত ‘উন্মুক্ত’ এবং বিদেশি পর্যটকরা গ্রুপে ভ্রমণ ও আগাম পারমিটের মাধ্যমে সেখানে যেতে পারেন। তবে কূটনীতিক ও বিদেশি সাংবাদিকদের জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।

লিন বলেন, তিব্বত বন্ধ নয়। চীন বিশ্বের বন্ধুপ্রতিম মানুষদের তিব্বত ভ্রমণ, ব্যবসা এবং পর্যবেক্ষণের জন্য স্বাগত জানায়। কিন্তু তথাকথিত মানবাধিকার, ধর্ম বা সংস্কৃতির অজুহাতে তিব্বতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চীন মেনে নেবে না।

১৯৫০ সালে চীন তিব্বত দখল করে, যাকে তারা ‘সার্ফবাদের শৃঙ্খল থেকে শান্তিপূর্ণ মুক্তি’ বলে বর্ণনা করে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ও নির্বাসিত তিব্বতীরা চীনের শাসনকে দমনমূলক বলে অভিযোগ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X