কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

ছিলেন গার্মেন্টসকর্মী, এখন তিনিই হতে যাচ্ছেন প্রেসিডেন্ট

লি জে-মিয়ং। ছবি : সংগৃহীত
লি জে-মিয়ং। ছবি : সংগৃহীত

একসময় গার্মেন্টসে কাজ করতেন, এখন প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে। লি জে-মিয়ংয়ের এই চমকপ্রদ উত্থান শুধু দক্ষিণ কোরিয়াতেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শিশু বয়সেই পরিবারকে সাহায্য করতে স্কুল ছেড়ে কারখানায় কাজ শুরু করেছিলেন লি। এক দুর্ঘটনায় তার কনুই মারাত্মকভাবে জখম হয়। পরে স্কলারশিপ পেয়ে আইন পড়েন এবং আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেই অভিজ্ঞতাই তাকে গড়ে তোলে এক সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে।

লি’র রাজনৈতিক ক্যারিয়ারে নাটকীয়তা কম নয়। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে হারলেও এবার তিনি সেই প্রতিদ্বন্দ্বী ইউন সুক ইয়েওলের স্থলাভিষিক্ত হতে প্রস্তুত। প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারির অভিযোগে অভিশংসনের মাধ্যমে অপসারণের পরই নতুন নির্বাচনের পথ খুলে যায়। সেই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন লি নিজেই।

২০২৪ সালে এক সমাবেশে এক হামলাকারী তার গলায় ছুরি চালায়। হামলার উদ্দেশ্য ছিল তাকে হত্যা করে প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করা। তবে বেঁচে ফিরে লি আবারও জনসমর্থনে জেগে উঠেছেন।

রাজনীতিতে তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়ার এআই শিল্পকে বিশ্বের শীর্ষ তিনে পৌঁছে দেওয়া এবং সামরিক আইন জারির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা।

লি একসময় মেয়র ছিলেন সিউংনামের, সেখানেই তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কুকুর মাংস বাজার বন্ধ করে দেন। এরপর গিয়ংগি প্রদেশের গভর্নর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।

তবে তার বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। একটি রিয়েল এস্টেট প্রকল্পে অনিয়ম এবং নির্বাচনী আইনে তথ্য গোপনের মামলায় এখনো চলছে আইনি লড়াই। যদিও তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু লি’র বিরুদ্ধে বলেন, ‘এত বড় দুর্নীতির অভিযোগের পরও কীভাবে আপনি জনসেবার পদে দাঁড়ান?’

লি অবশ্য নির্লিপ্ত। তার ভাষায়, আমি জানি, ঠান্ডা রুমে বসে রাস্তায় কাঁপতে থাকা মানুষদের কথা ভাবা যায়। কিন্তু তাদের কষ্ট সত্যিকার অর্থে বুঝতে হলে, নিজেও একসময় সেখানে থাকতে হয়।

আর সে কারণেই দক্ষিণ কোরিয়ার অনেকেই মনে করছেন, গার্মেন্টসকর্মী লিই হতে পারেন তাদের পরবর্তী রাষ্ট্রপ্রধান।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X