কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নাক ডাকার শব্দে বিরক্ত হয়ে চাচাকে বিষ খাওয়ালো ভাতিজা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঘুমের মধ্যে নাক ডাকা মানুষের খুবই স্বাভাবিক একটি বৈশিষ্ট্য। কিন্তু পাশে থাকা ব্যক্তির জন্য এটি কখনো কখনো হয়ে ওঠে খুবই বিরক্তির কারণ। আর এমনই বিরক্তি থেকে ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলল এক কিশোর। চাচার নাক ডাকার শব্দে বিরক্ত হয়ে গোপনে খাইয়ে দিল বিষ।

মারাত্মক এই ঘটনাটি ঘটেছে জাপানের ইচিহারা নামের এক শহরে। ১৮ বছর বয়সী ওই কিশোর তার চাচার সুপের গ্লাসে মারাত্মক বিষাক্ত ওলিন্ডার উদ্ভিদের পাতা মিশিয়ে দেয়। এ ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম নিপ্পন টিভি জানিয়েছে, ঘটনা ঘটেছিল গত ১৭ জুলাই। ৫৩ বছর বয়সী চাচা, ওই কিশোর ও তার মায়ের সঙ্গে বসবাস করতেন। সেদিন সুপে অস্বাভাবিক স্বাদ অনুভব করে তিনি তা ফেলে দেন। এরপর তার মুখে ঝিনঝিন ভাব ও পেটে ব্যথা দেখা দেয়, ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষার পরে নিশ্চিত হয়, সুপে ছিল ওলিন্ড্রিন, যা ওলিন্ডার উদ্ভিদের বিষাক্ত পাতার রস। এটি এতটাই বিষাক্ত যা প্রাণঘাতী হতে পারে।

জিজ্ঞাসাবাদে কিশোর স্বীকার করেছে, চাচার জোরে নাক ডাকার শব্দ সহ্য করা সম্ভব ছিল না, তাই তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল সে।

ওলিন্ডার একটি সবুজ উদ্ভিদ যা রাস্তার পাশে, ঝোপ ও বাগানে জন্মায়। সারাবছর এই উদ্ভিদ দেখা যায়। এতে লাল বা সাদা ফুল থাকে, তবে এ উদ্ভিদের সব অংশ অত্যন্ত বিষাক্ত।

ভাগ্যক্রমে চাচা চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। কিশোরের বিরুদ্ধে এখন হত্যাচেষ্টার অভিযোগ আনা হতে পারে এবং সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X