কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আলোচনায় জাপানের এক যুবরাজ, হতে যাচ্ছেন পরবর্তী সম্রাট!

প্রিন্স হিসাহাতোর প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান উদযাপনের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত
প্রিন্স হিসাহাতোর প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান উদযাপনের একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

জাপানের রাজপরিবারে চলছে উৎসবের আবহ। ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে বিবেচিত প্রিন্স হিসাহাতো সদ্যই উনিশ বছরে পা দিয়েছেন। বয়সের দিক থেকে তিনি এখন আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্ক। প্রায় চার দশক পর আবারও প্রাপ্তবয়স্ক এক রাজপুত্র পেল জাপানের সম্রাট পরিবার। আর এ কারণেই দেশজুড়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন যুবরাজ হিসাহাতো।

বিশেষজ্ঞদের মতে, হিসাহাতো কেবল রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারীই নন, বরং তিনি হতে পারেন জাপানের সম্ভাব্য শেষ সম্রাটও। তাই তার প্রাপ্তবয়স্ক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ঐতিহাসিক তাৎপর্য

জাপানের ইতিহাসে রাজপরিবারের পুরুষ উত্তরাধিকারীর সংখ্যা সবসময়ই সীমিত। সর্বশেষ ১৯৮৫ সালে কোনো প্রিন্সের প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠান উদযাপন করা হয়েছিল। তখনকার সেই তরুণ ছিলেন বর্তমান যুবরাজের বাবা প্রিন্স আকিশিনো।

আকিশিনোর ভাই, সম্রাট নিরুহিতো বর্তমানে সিংহাসনে রয়েছেন। কিন্তু তার কোনো পুত্রসন্তান নেই। ফলে সিংহাসনের উত্তরাধিকারের কাতারে এখন সবচেয়ে এগিয়ে আছেন যুবরাজ হিসাহাতো।

পরিবার ও ব্যক্তিজীবন

হিসাহাতোর দুই বড় বোন আছেন—প্রিন্সেস কাকো এবং সাবেক প্রিন্সেস মাকো। তবে মাকো এক সাধারণ নাগরিককে বিয়ে করায় জাপানি রাজপরিবারের নিয়ম অনুযায়ী তার রাজকীয় মর্যাদা হারিয়ে যায়।

অন্যদিকে যুবরাজ হিসাহাতোর পরিচিতি শুধু উত্তরাধিকারীর কারণেই নয়, বরং ব্যক্তিগত আগ্রহের কারণেও। তিনি জীববিজ্ঞানে পড়াশোনা করছেন এবং বিশেষ করে পোকামাকড় নিয়ে তার গভীর অনুরাগ রয়েছে। ফড়িং তার প্রিয়। এ কারণেই গণমাধ্যম তাকে ডাকে ‘ড্রাগনফ্লাই প্রিন্স’ নামে।

গত মার্চে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি নিজেই জানান, ভবিষ্যতে ফড়িংসহ বিভিন্ন পোকামাকড় নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান। শহুরে এলাকায় কীভাবে পোকামাকড় সংরক্ষণ করা যায়, সেটিই তার অন্যতম গবেষণার আগ্রহের বিষয়।

উত্তরাধিকার নিয়ে বিতর্ক

জাপানের রাজতন্ত্রে দীর্ঘদিন ধরে পুরুষ উত্তরাধিকারী প্রথা চালু আছে। তবে পরিবারে পুরুষ সদস্য কমে যাওয়ায় ২০০৫ সালে সরকার প্রস্তাব দেয়, নারীরাও যেন সিংহাসনের উত্তরাধিকার হতে পারেন। কিন্তু পরের বছর হিসাহাতোর জন্ম হলে পরিস্থিতি পাল্টে যায়। সেই প্রস্তাবের বিরুদ্ধে শুরু হয় প্রবল বিরোধিতা।

এরপর ২০২২ সালে একটি বিশেষজ্ঞ প্যানেল সুপারিশ করে, পুরুষ উত্তরাধিকার প্রথা বজায় রাখার পক্ষে। তবে নারীদের ক্ষেত্রে শর্ত রাখা হয়, বিয়ের পরও তারা যেন রাজপরিবারের মর্যাদা ও আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতে পারেন।

যদিও বিতর্ক এখানেই শেষ হয়নি। প্রশ্ন থেকে গেছে—রাজকন্যাদের স্বামী বা তাদের সন্তানদের কি রাজকীয় মর্যাদা দেওয়া হবে? এই ইস্যু এখনো ঝুলে আছে। তবে আপাতত সেসব আলোচনা থেমে গিয়ে রাজপরিবারের নজর পড়েছে যুবরাজ হিসাহাতোর প্রাপ্তবয়স্ক হওয়ার অনুষ্ঠানকে ঘিরে।

সম্ভাবনার কেন্দ্রে যুবরাজ

জাপানের ভবিষ্যৎ রাজতন্ত্র কোন পথে যাবে, তার অনেকটাই নির্ভর করছে হিসাহাতোর ওপর। উত্তরাধিকারীর স্বল্পতার কারণে তার প্রাপ্তবয়স্ক হওয়াকে রাজপরিবার একটি বড় মাইলফলক হিসেবে দেখছে। এখন তাকে নিয়েই নতুন করে স্বপ্ন দেখছে দেশটির রাজতন্ত্র, যদিও সমালোচকরা বলছেন—এটাই হয়তো জাপানি সম্রাট ব্যবস্থার শেষ প্রজন্ম হতে পারে।

সূত্র : সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X