কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া 

কোরিয়ান এয়ার, ছবি: রয়টার্স
কোরিয়ান এয়ার, ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় গত সপ্তাহে অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে একটি ব্যাটারি কারখানা থেকে একাধিক ব্যক্তিকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে বুধবারের মধ্যে একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোরিয়ার বিমানের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স

ওই মুখপাত্র বলেন, কোরিয়ান এয়ার বোয়িং ৭৪৭-৮ বিমানটি দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন থেকে আটলান্টার উদ্দেশে উড্ডয়ন করবে। বিমানটিতে ৩৬৮টি আসন রয়েছে।

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরি করা প্রতিষ্ঠান হুন্দাই মোটর এবং এলজি এনার্জি সলুশনে অভিবাসনবিরোধী অভিযান চালিয়েছে মোট ৪৭৫ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে ৪৭৫ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আটককৃত এসব কোরিয়ানকে যেন পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়, তা নিয়ে আলোচনা করতে তিনি নিজেও ওয়াশিংটন সফরে যাবেন।

আটক শ্রমিকদের সঙ্গে দেখা করার পর জর্জিয়ায় একজন জ্যেষ্ঠ কূটনৈতিক সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আটককৃতদের দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের চালানো অভিবাসনবিরোধী অভিযানের মধ্যে এটি একক বৃহৎ ঘটনা। এ ঘটনায় ‍উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। কারণ যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশটি গত জুলাইয়ে ওয়াশিংটনে সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X