বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে আদালতে ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। মঙ্গলবার তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা করেন।

আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, নায়িকার অনুমতি ছাড়া তার পরিচিতি ব্যবহার করে বিভিন্ন বাণিজ্যিক পণ্য বাজারে আসছে। কফি মগ, টি-শার্ট ছাড়াও অনলাইনে তার ছবি জুড়ে দেওয়া হচ্ছে নানা প্রচারণায়। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

আইনজীবী সন্দীপ শেঠির দাবি, কিছু প্রতিষ্ঠান এমনকি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে সরাসরি অর্থ সংগ্রহ করছে। ‘নেশন ওয়েলথ’ নামের এক সংস্থা নিজেদের লেটারহেডে তাকে চেয়ারপার্সন দেখিয়ে ব্যবসা করছে।

শুনানিতে বিচারপতি তেজাস কারিয়া ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হতে পারে। আইনজীবীদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সেলিব্রিটিদের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহারে ব্যবসায়ীদের আরও সতর্ক করবে।

উল্লেখ্য, এর আগেও একই বিষয়ে ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরিচিতি ব্যবহারে নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X