বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে বিএনপি মানুষের জীবনমানোন্নয়নে কাজ করবে : জাহাঙ্গীর 

দোয়া মাহফিলে বক্তব্যকালে এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি : সংগৃহীত
দোয়া মাহফিলে বক্তব্যকালে এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের জন্য কাজ করে আসছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করবে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় উত্তরা-পশ্চিম থানা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা-পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক এস আই টুটুল ও আমিনুল হক, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, তুরাগ থানা বিএনপি নেতা আলমাছ আলী প্রমুখ।

দোয়া মাহফিলের পর তবারক বিতরণ করা হয়। তবারক বিতরণ অনুষ্ঠানটি উত্তরা-পশ্চিম থানা বিএনপি নেতা সাগর আহমেদ আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X