কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভের পর পদ হারালেন ৫ মন্ত্রী

শপথ নিচ্ছেন দায়িত্ব পাওয়া নতুন পাঁচ মন্ত্রী, ছবি: সংগৃহীত
শপথ নিচ্ছেন দায়িত্ব পাওয়া নতুন পাঁচ মন্ত্রী, ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় চলতি সপ্তাহে ব্যাপক বিক্ষোভের পর মন্ত্রিসভায় রদবদল এনেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুনিয়ান্তো। এজন্য তিনি পাঁচজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। খবর আলজাজিরা

সোমবার (৮ সেপ্টেম্বর) প্রাবোওর প্রশাসন এবং সংসদ সদস্যদের ওপর জনরোষের বিষয়টি নিয়ে মন্ত্রীসভায় ব্যাপক আলোচনা হয়। এরপর পাঁচ মন্ত্রীকে বরখাস্ত করা হয়। ২৮ কোটি ৫০ লাখ জনসংখ্যা দেশ ইন্দোনেশিয়াতে ব্যাপক অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার জনগণের বিষয়ে উদাসীন থাকায় আগস্টের শেষে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মন্ত্রীত্ব হারানো পাঁচজনের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী শ্রীশ্রী মুল্যানি ইন্দ্রাবতী। তিনি আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (এইএমএফ) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া বরখাস্তের তালিকায় রয়েছেন রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী বুদি গুণাওয়ান।

এখন নতুন করে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বীমা করপোরেশনের চেয়ারম্যান যুধি সাদেওয়াকে। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি গত দুই প্রশাসনকে আর্থিক খাতে ব্যাপক সহযোগিতা করেছেন।

এ ছাড়া সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রী এবং অভিবাসী শ্রমিক সুরক্ষা মন্ত্রীকেও বরখাস্ত করেছেন প্রাবোও। গত মাসে এক প্রতিবেদনে বলা হয়, সরকারের প্রতিনিধিরা তাদের বেতনের পাশাপাশি প্রতি মাসে ৫ কোটি রুপিয়া আবাসন ভাত পান। এর পরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গত বছর চালু হওয়া আবাসন ভাতা জাকার্তায় ন্যূনতম মজুরির প্রায় ১০ গুণ এবং গ্রামীণ এলাকায় কম মজুরির ক্ষেত্রে আরও বেশি ছিল। দেশটির মানবাধিকার কমিশন দ্য ইন্ডিপেনডেন্ট ন্যাশনাল জানিয়েছে, গত পাঁচ দিনের বিক্ষোভে ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর চড়াও হওয়ার ঘটনা অমানবিক।

তবে পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে সাতজন নিহত হয়েছে। তবে বিক্ষোভ সবচেয়ে বেশি দানা বাঁধে পুলিশের একটি গাড়িচাপায় ডেলিভারি চালকের মৃত্যুর পর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১১

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১২

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৩

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৪

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৫

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৬

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৯

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

২০
X