রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৪১ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকার দিকে গড়াল বাসের চাকা

রাজশাহীতে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি : কালবেলা
রাজশাহীতে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। ছবি : কালবেলা

হঠাৎ থমকে যায় রাজশাহী-ঢাকা মহাসড়কের ব্যস্ততম বাস রুট। স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা যাত্রীরা দীর্ঘশ্বাস ফেলেন, কেউ হতাশায় ফিরেও যান। শ্রমিকরা জানান, এ লড়াই শুধু তাদের জন্য নয়, পরিবারের ভাতের থালার জন্য। অবশেষে টানা ৪১ ঘণ্টা পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে আবারও রাজশাহীতে থেকে বাসের চাকা গড়ায় ঢাকার পথে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি জানান, দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করতে হচ্ছে তাদের। একেকটি ট্রিপ শেষে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা আর সহকারী পান মাত্র ৪০০ টাকা। এ অপ্রতুল আয় দিয়ে সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এক শ্রমিক বলেন, আমাদের চালক-সহকারীদের জীবনও তো মানুষ্য জীবন। দিনের পর দিন বাসে কাটাই, অথচ ঘরে ফিরলে পরিবারের মুখে হাসি ফোটাতে পারি না। তাই বাধ্য হয়েই এই কর্মসূচি।

অন্যদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সোমবার সারাদিন শুধু একতা ট্রান্সপোর্টের বাস চললেও অন্য সব বাস বন্ধ ছিল। রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীদের অনেককেই গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথে ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে মালিকপক্ষ আলোচনায় বসে শ্রমিকদের দাবি শুনে এবং আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বেতন সমন্বয়ের আশ্বাস দেয়। এ প্রতিশ্রুতির ভিত্তিতেই আপাতত আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এদিন সকাল থেকে রাজধানীগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X