কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উত্তাল নেপাল, ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিক্ষোভে সরকারি দমন-পীড়নের প্রতিবাদে আজ মঙ্গলবারও উত্তাল হয়ে উঠেছে নেপালের রাজপথ। কারফিউ ভেঙে জেন-জি বিক্ষোভকারীরা সানেপা অবরোধ করেছে। ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে তারা।

সোমবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আজ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। কর্তৃপক্ষ তরুণদের বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করায় সিনিয়র সিটিজেনদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আজকের বিক্ষোভে বিভিন্ন বয়সের মানুষকে দেখা যাচ্ছে।

মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি এবং প্রধান দলগুলোর অফিস লক্ষ্য করে পাথর ছোড়া এবং অগ্নিসংযোগ শুরু করে। কাঠমান্ডু এবং বেশ কয়েকটি জেলার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। অস্থিরতা নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে; কিন্তু বিক্ষোভকারীরা তা মানার ঘোষণা দিয়েছেন।

দ্য কাঠমান্ডু পোস্ট জানায়, সরকারি দমন-পীড়নের প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে কলঙ্কি, চাপাগাঁও এবং অন্যান্য স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

কর্তৃপক্ষ কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জেলা জুড়ে কারফিউ জারি করেছে। কাঠমান্ডু জেলা প্রশাসন অফিস সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিং রোডে কারফিউ ঘোষণা করেছে। যার মধ্যে বালকুমারী সেতু, কোটেশ্বর, সিনামঙ্গল, গৌশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চক, গঙ্গাবু, বালাজু, স্বয়ম্ভু, কলঙ্কি, বলখু এবং বাগমতী সেতু অন্তর্ভুক্ত রয়েছে।

ললিতপুরের কারফিউ সকাল ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত ২, ৪, ৯, ১৮ এবং ২৫ নম্বর ওয়ার্ডের কিছু অংশে চলবে। যার মধ্যে ভাইসেপতি, সানেপা এবং ছ্যাসাল অন্তর্ভুক্ত রয়েছে। ভক্তপুর মধ্যপুর থিমি, সূর্যবিনায়ক, চাঙ্গুনারায়ণ এবং ভক্তপুর পৌরসভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল সাড়ে ৮টা থেকে সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X