কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জেন-জিদের তোপে নেপালে আরও এক মন্ত্রীর পদত্যাগ

রামনাথ অধিকারী। ছবি : সংগৃহীত
রামনাথ অধিকারী। ছবি : সংগৃহীত

নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভের জেরে আরও এক মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সোমবার জেনারেল জেড বিক্ষোভের সময় সরকারের কর্তৃত্ববাদী প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে অধিকারী দায়িত্ব থেকে সরে যান। নেপালি কংগ্রেসের এ আইনপ্রণেতা তার পদত্যাগপত্রে বলেছেন, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার নাগরিকদের স্বাভাবিক অধিকারকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে রাষ্ট্র ব্যাপক দমন, হত্যা এবং বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে; যা দেশকে গণতন্ত্রের পরিবর্তে কর্তৃত্ববাদের দিকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সরকার কীভাবে একটি প্রজন্মের বিরুদ্ধে সহিংস আচরণ করেছে? অথচ জাতি গঠনে তাদের সহযোগিতা করা উচিত। এ উত্তর না দিয়ে আমি ক্ষমতায় থাকতে পারব না।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের এ ঘোষণা আসে। নিহতদের মধ্যে শুধু কাঠমান্ডুতেই ১৭ জন। এ ঘটনায় ৩৪৭ জন আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক মন্ত্রিসভায় নিজের পদত্যাগপত্র জমা দেন। তিনি বলেন, এত মানুষের প্রাণহানি অচিন্তনীয়। নৈতিকভাবে আমার আর দায়িত্বে থাকা উচিত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X