কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পে ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে যে প্রতিক্রিয়া জানাল চীন 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপ করতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেইজিং ট্রাম্পের এমন আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে। খবর এনডিটিভি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না। এ অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে।

চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে দেখা করার পর লুব্লিয়ানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ওয়াং ই বলেন, যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই চীনের। কারণ চীন সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তিনি আরও বলেন, ‘চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়; বরং বন্ধু হওয়া উচিত। একে অপরের মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত।’

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার আহ্বান জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X