কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কর ফাঁকির মামলায় খালাস পেলেন ফিলিপাইনের নোবেলজয়ী মারিয়া

সাংবাদিক মারিয়া রেসা। ছবি : সংগৃহীত
সাংবাদিক মারিয়া রেসা। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের নোবেলজয়ী সাংবাদিক মারিয়া রেসা কর ফাঁকির আরেকটি মামলায় খালাস পেয়েছেন। এ নিয়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের আমলে করা কর ফাঁকি সংক্রান্ত পাঁচটি মামলার সব কটিতে খালাস পেলেন তিনি।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কর্তৃত্ববাদের কট্টর সমালোচক ছিলেন মারিয়া। বিশেষ করে দুতের্তের মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালানোর নামে বিচারবহির্ভূত হত্যার যে কার্যক্রম শুরু করেছিলেন, তার ঘোরবিরোধী ছিলেন তিনি। এসব নিয়ে প্রতিবেদন করে ২০২১ সালে রাশিয়ান সাংবাদিক দিমিত্রি মুরাটভের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মারিয়া।

রায়ের পরপর ম্যানিলার আদালতের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের উদ্দেশে মারিয়া বলেন, ‘আপনার বিশ্বাস থাকতে হবে।’

সোমবার মারিয়ার খালাসের পর এক বিবৃতিতে সংবাদমাধ্যম র‍্যাপলার জানিয়েছে, ‘এ বিজয় শুধু র‍্যাপলারের নয়, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম দেশের সম্প্রদায়কে শক্তিশালী করে গণতন্ত্র মজবুত করে, এমনটা যারা বিশ্বাস করেন এটা তাদেরও বিজয়।’

কর ফাঁকির যে কোনো একটি মামলায় দোষী সাব্যস্ত হলে মারিয়ার ৩৪ বছর পর্যন্ত জেল হতো। ২০১৮ সালে তৎকালীন ফিলিপাইন সরকার অভিযোগ আনে, মারিয়া ও তার প্রতিষ্ঠান র‍্যাপলার ২০১৫ সালে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের রসিদ দেখাতে ব্যর্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

তবে কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেও এখনো ‍আইনি জটিলতা থেকে পুরোপুরি মুক্ত হননি মারিয়া। সাইবার মানহানির মামলায় তাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের জেল দিয়ে রেখেছে আদালত। বর্তমানে এ মামলায় তিনি জামিনে মুক্ত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X