কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৫ এএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা এবং জনগণকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পটি শুক্রবার দেশটির মিন্ডানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় শহরের উপকূলবর্তী সমুদ্রে আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার সুনামি ঢেউ দেখা যেতে পারে। বিশেষ করে সংকীর্ণ উপসাগর ও প্রণালিগুলোর আশপাশে ঢেউয়ের উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

সিসমোলজি ইনস্টিটিউটটি উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থান বা মূল ভূখণ্ডের ভেতরে সরে যেতে পরামর্শ দিয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X