কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাজারে নানা ব্র্যান্ডের পারফিউমের দাপট। দামও সেই অনুযায়ী—কখনো কয়েকশ, কখনো কয়েক হাজার টাকা। অথচ মন ভালো করে দেওয়া এক চমৎকার সুগন্ধি তৈরি করা যায় নিজের ঘরেই, তাও আবার মাত্র ১৫০ টাকায়! শুনতে অবিশ্বাস্য লাগলেও বিউটিশিয়ানরা বলছেন, এই কাজের জন্য প্রয়োজন নেই দামি উপকরণ বা জটিল প্রক্রিয়ার। হাতের কাছেই থাকা ফিটকিরিই হতে পারে আপনার ঘরোয়া পারফিউমের মূল উপাদান।

শুধু পানিতে জীবাণুনাশক হিসেবেই নয়; বরং রূপচর্চায় ফিটকিরির ব্যবহার শতাব্দীপ্রাচীন। দাড়ি কামানোর পর ত্বকের জ্বালা প্রশমনে বা ঘামের দুর্গন্ধ দূর করতেও এটি কার্যকর। আয়ুর্বেদেও ফিটকিরির গুণের উল্লেখ আছে। আর সেই প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি করা যায় একদম নিজস্ব ঘরোয়া ডিয়োডরেন্ট স্প্রে। এটি যেমন সুগন্ধি, তেমনি ত্বকবান্ধবও।

যেভাবে তৈরি করবেন ঘরোয়া পারফিউম

প্রথমে লাগবে ফিটকিরি, গোলাপজল বা ডিসটিলড ওয়াটার, পছন্দের এসেনশিয়াল অয়েল এবং একটি ছোট স্প্রে বোতল। চাইলে এই সবকিছুই স্থানীয় কসমেটিক দোকান বা অনলাইন মার্কেটপ্লেসে খুব সহজে পাওয়া যায়। খরচ মিলিয়ে সর্বোচ্চ ১৫০-থেকে ১৮০ টাকার মধ্যেই কাজ সেরে ফেলা সম্ভব।

পদ্ধতি

১. ফিটকিরি খণ্ডটিকে ভালোভাবে গুঁড়ো করে নিন।

২. এক চা চামচ ফিটকিরি গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন গোলাপজল। ফিটকিরি পুরোপুরি পানিতে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৩. ফুলের গন্ধ না পছন্দ হলে গোলাপজলের বদলে ডিসটিলড ওয়াটার ব্যবহার করতে পারেন।

৪. এরপর তরলটি স্প্রে বোতলে ভরে নিন।

৫. পছন্দের এসেনশিয়াল অয়েল (ল্যাভেন্ডার, জুঁই, চন্দন বা লেমনগ্রাস) কয়েক ফোঁটা মিশিয়ে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন।

ব্যস! তৈরি হয়ে গেল আপনার নিজস্ব ঘরোয়া পারফিউম। এটি যেমন সাশ্রয়ী, তেমনি প্রাকৃতিক ও নিরাপদ।

টিপস

বিউটিশিয়ানরা বলছেন, এই স্প্রে শরীরে বা জামাকাপড়ে ব্যবহার করা যায়। ঘামের দুর্গন্ধ দূর করতে এটি বিশেষভাবে কার্যকর। চাইলে স্নানের পর বা বাইরে বেরোনোর আগে হালকা করে ব্যবহার করুন, পুরো দিনজুড়ে সতেজ গন্ধে থাকবেন ফুরফুরে মেজাজে।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১১

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১২

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৩

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৫

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৭

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৯

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

২০
X