কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গরমে ভ্যাপসা আবহাওয়া, অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা, তার সঙ্গে আশপাশের কানে-পাকা আওয়াজ—সব মিলিয়ে হালকা মাথাব্যথা যেন এখন নিত্যসঙ্গী। অনেকেই এমন পরিস্থিতিতে মাথাব্যথাকে ‘মাইগ্রেন’ ভেবে অবহেলা করেন। আবার কেউ কেউ ব্যথা কমানোর ট্যাবলেট খেয়ে সাময়িক স্বস্তি পান; কিন্তু সমস্যার মূল কারণ খুঁজে দেখেন না। চিকিৎসকদের মতে, এ ধরনের নিয়মিত ও তীব্র মাথাব্যথা কখনো কখনো মস্তিষ্কে টিউমারের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে।

সম্প্রতি ভারতের দিল্লি এইমসের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. রাহুল চাওলা এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জানান, মাথাব্যথার নেপথ্যে অনেক কারণ থাকতে পারে—তার মধ্যে ব্রেন টিউমরও একটি গুরুত্বপূর্ণ কারণ। সব ধরনের মাথাব্যথা যে মাইগ্রেন নয়, সেটা বোঝা জরুরি। কিছু ক্ষেত্রে এটি ‘সেকেন্ডারি হেডেক’ নামে পরিচিত, যা আসলে কোনো অন্তর্নিহিত রোগের ফল।

একটি বাস্তব উদাহরণ

ডা. রাহুল জানান, সম্প্রতি তার কাছে ৪৫ বছর বয়সী এক রোগী এসেছিলেন, যিনি প্রায় দুই দশক ধরে মাইগ্রেনে ভুগছিলেন। নিয়মিত ওষুধ খেতেনও। কিন্তু হঠাৎ করেই ছয় মাস আগে তিনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন এবং আশ্চর্যভাবে ওই সময়টায় মাইগ্রেনের কোনো সমস্যা হয়নি।

এরপর দু’মাস ধরে আবার প্রচণ্ড মাথাব্যথা শুরু হলে তিনি চিকিৎসকের কাছে যান। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তার মস্তিষ্কে একটি টিউমার হয়েছে এবং সেটিই এই নতুন ধরনের যন্ত্রণার কারণ।

মাইগ্রেন নাকি অন্য কিছু, যেভাবে বুঝবেন

বিশেষজ্ঞদের মতে, মাথাব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, সময়ের সঙ্গে তীব্রতা বাড়ে, অথবা স্বাভাবিক ওষুধে উপশম না হয়, তবে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এ ছাড়া, মাথাব্যথার সঙ্গে যদি ঝাপসা দেখা, বমি বমি ভাব, ভারসাম্য হারানো, অথবা কথা জড়ানো—এমন উপসর্গ দেখা দেয়, তবে অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিশেষজ্ঞের পরামর্শ

ডা. রাহুল চাওলা বলেন, ‘সব মাথাব্যথা মাইগ্রেন নয়। অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকতে পারে টিউমার বা অন্য গুরুতর সমস্যা। তাই নিয়মিত বা অস্বাভাবিক মাথাব্যথাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X