কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে বহুতল ভবনে মুহুর্মুহু গুলি, কয়েক ডজন নিহত

আহতদের উদ্ধারে অভিযান। ছবি : এএফপি
আহতদের উদ্ধারে অভিযান। ছবি : এএফপি

ভিয়েতনামের একটি বহুতল ভবন থেকে মধ্যরাতে মুহুর্মুহু গুলির আওয়াজ পাওয়া গিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির রাজধানী হ্যানয় শহরের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। বুধবার (১৩ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গোলাগুলির সময়ে ভবনটিতে আগুন ধরে যায়। এতে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ২টায় গোলাগুলির একপযায়য়ে ভবনটিতে আগুন লেগে যায়। এতে নয়তলাবিশিষ্ট ভবনটির অনেকে নিহত হয়েছেন। ওই সময়ে ভবিনটিতে ১৫০ জন বাসিন্দা ছিলেন। তবে সরু প্রবেশ পথের কারণে তারা বের হতে পারেননি।

ভিএনএ জানিয়েছে, এখন পর্যন্ত দমকল বাহিনী আটকে পড়া ভবন থেকে ৭০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে সেওয়া হয়েছে। যদিও হতাহতের বিষয়ে দেশটির কর্মকর্তারা কোনো বক্তব্য দেননি।

সংবাদমাধ্যমটি জানায়, হাসপাতালে এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ভবনটির প্রবেশপথ এটতাই সরু ছিল যে সেখানে উদ্ধারকারীরা গিয়ে কাউকে বের করতে পারেননি। এ সময়ে ভবনটির জানালাগুলো লোহার গ্রিল দিয়ে আটকানো ছিল। এ ছাড়া ভবনটিতে কোনো জরুরি বহির্গমন দরজা ছিল না।

স্থানীয় এক বাসিন্দা এএফপিকে বলেন, আগুন লাগলে আমরা সাহায্য চাওয়া অনেক মানুষের চিৎকার শুনতে পায়। কিন্তু আমরা তাদের কোনো সাহায্য করতে পারিনি। কেননা ভবনটি এতটাই বদ্ধ ছিল যে সেটি থেকে বের হওয়ার কোনো রাস্তায় ছিল না। ফলে হতাহতরা বের হওয়ার কোনো সুযোগ পাননি।

এর আগে গত বছরে দেশটির বাণিজ্যিক শহর হো চি মিনহে একটি ভবনে আগুন লাাগে। এতে ওই সময়ে ৩২ জন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X