কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

উজবেকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে আহত ১৬২

বিস্ফোরণে জ্বলছে গুদাম। ছবি : রয়টার্স
বিস্ফোরণে জ্বলছে গুদাম। ছবি : রয়টার্স

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত ও ১৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার তাসখন্দ বিমানবন্দরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে আশপাশের কয়েকটি অ্যাপার্টসেমন্টের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একটি জানালার কাঠামো পড়ে এক কিশোর নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আহত ২৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ১৩৮ জনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের কারোর অবস্থা আশঙ্কাজনক নয়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে এ বিস্ফোরণ হলেও এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার তদন্ত ঘটনাস্থলের কাছে একটি বিশেষ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, দুর্ঘটনার পর দ্রুত জরুরি বিভাগের কর্মকর্তারা পদক্ষেপ নিয়েছেন। ফলে আগুনের তীব্রতা দ্রুত হ্রাস করা গেছে।

সামাজিক যোগযোগমাধ্যম ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, রাতের আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। একটি গুদাম থেকে মূলত এ বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

প্রসঙ্গত, উজবেকিস্তান মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের মধ্যে সবচেয়ে জনবহুল। পুরানো সরঞ্জাম ব্যবহার ও নিরাপত্তা নীতি না মেনে চলায় অগ্নিকাণ্ড দেশটিতে একটি নিয়মিত ঘটনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X