কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনের পারমাণবিক সাবমেরিন বিপর্যয়ে নিহত ৫৫ : রিপোর্ট

সাগরে চীনের পতাকাবাহী সাবমেরিন। ছবি : রয়টার্স
সাগরে চীনের পতাকাবাহী সাবমেরিন। ছবি : রয়টার্স

চীনের পারমাণবিক সাবমেরিনে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এতে অন্তত ৫৫ নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজের জন্য পাতা ফাঁদে আটকে এ বিপর্যয় হয়েছে। ‍যুক্তরাজ্যভিত্তিক দ্য টাইমসের এক গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের বরাতে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পীত সাগরে একটি ফাঁদে আটকা পড়ে এ বিপর্যয় ঘটেছে। যুক্তরাজ্যের গোয়েন্দার সূত্রের খবরে দাবি করা হয়েছে, সাবমেরিনের অক্সিজেন সিস্টেমে বিপর্যয়ের কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পীত সাগরে ব্রিটিশ সাব-সারফেস জাহাজগুলোর জন্য ওই ফাঁদ পাতা হয়েছিল। আর তাতেই চীনের নিজেদের জাহাজ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সাবমেরিনে বিপর্যয়ের এ খবর নাকচ করে দিয়েছে চীন।

ডেইলি মেইল গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, মৃত নাবিকদের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ‘০৯৩-৪১৭’ সাবমেরিনের ক্যাপ্টেন কর্নেল জুই ইয়ং-পেং রয়েছেন। তিনি ছাড়াও সাবমেরিনে নিহতদের মধ্যে নৌবাহিনীর আরও ২১ কর্মকর্তা ছিলেন।

ডেইলি মেইল গোয়েন্দা প্রতিবেদন অনুসারে ঘটনার বর্ণনাও দিয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ২১ আগস্ট চীনা ওই সাবমেরিনটি পীত সাগরে একটি মিশনে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছিল। ওইদিন স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। যার ফলে ৫৫ জন ক্রু সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২২ জন অফিসার, ৭ অফিসার ক্যাডেট, ৯ জন পেটি অফিসার এবং ১৭ জন নাবিক ছিলেন। সাবমেরিনে সিস্টেমের ত্রুটির কারণে সৃষ্ট হাইপোক্সিয়াকে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেছে চীন। অন্যদিকে এ দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছে তাইওয়ানও। তবে এ বিষয়ে ব্রিটিশ রয়্যাল নেভির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানায় ডেইলি মেইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১০

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১১

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১২

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৩

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৫

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৬

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৭

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৮

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৯

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

২০
X