কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:১৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বেঁধে রাখতে হলো উড়োজাহাজের যাত্রীকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঝ আকাশে জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করায় উড়োজাহাজের এক যাত্রীকে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন মঙ্গলবার (২০ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ফিলিপাইন থেকে দক্ষিণ কোরিয়াগামী জেজু এয়ারলাইন্সের ফ্লাইটে ১৯ বছর বয়সী এক কোরিয়ান যুবক ভ্রমণ করছিলেন।

জানা যায়, ওই যাত্রী মাদক গ্রহণ করে এমন অসংলগ্ন আচরণ করেন। উড়োজাহাজটি উড্ডয়নের এক ঘণ্টা পর তিনি ‘অস্বাভাবিক’ আচরণ করা শুরু করেন। তখন ‘নজর রাখতে’ ক্রুরা জরুরি বহির্গমন দরজার পাশের সামনের একটি আসনে এনে তাকে বসান। তখন ওই যুবক বুকে চাপ অনুভব করার কথা জানান।

আসনটি বদলে সামনে নেওয়ার পরই হঠাৎ করে তিনি দরজার কাছে চলে যান এবং এটি খোলার চেষ্টা করেন। কিন্তু সঙ্গে সঙ্গে ক্রুরা তাকে ধরে ফেলেন।

জেজু এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ওই যুবক যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।

বিবৃতিতে এয়ারলাইন্সটি আরও জানিয়েছে, ওই সময় বিমানের ভেতর ১৮০ জন যাত্রী ছিলেন। তাদের কারও কোনো ক্ষতি হয়নি।

উড়োজাহাজটি সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইনচন বিমানবন্দরে অবতরণ করে। এরপরই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক পরীক্ষায় তার মাদক গ্রহণের বিষয়টি ধরা পড়ে। তবে ঠিক কতটা মাদক গ্রহণ করে তিনি উড়োজাহাজে চেপেছিলেন, সেটি জানতে দুই-এক সপ্তাহ সময় লাগবে।

এদিকে ওই যুবককে যখন গ্রেপ্তার শুনানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি অসংলগ্নভাবে সাংবাদিকদের জানান, তার মনে হয়েছিল কেউ তাকে হামলা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X