কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন যুদ্ধবিমানে উদ্বিগ্ন জাপান

ভি-২২ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত।
ভি-২২ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত।

মার্কিন যুদ্ধবিমান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে জাপান। দেশটির কাছে করা অনুরোধে সাড়া না মেলায় এমন উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টোকিওর শীর্ষ সরকারি মুখপাত্র শুক্রবার বলেন, জাপান মার্কিন সেনাবাহিনীর আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি যুক্তরাষ্ট্রকে তাদের ভি-২২ যুদ্ধবিমানের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত না ওড়ানোর অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি। চলতি সপ্তাহে জাপানে একই সিরিজের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের পর এমন অনুরোধ জানায় জাপান।

জাপান যুক্তরাষ্ট্রে অন্যতম মিত্র দেশ। এ দেশটি যুক্তরাষ্ট্র তাদের জরুরি নয় এমন সব ভি-২২ অসপ্রে যুদ্ধবিমান উড্ডয়নের ওপর স্থগিতাদেশ চেয়েছিল। গত বুধবার পশ্চিম জাপান সাগরে এ সিরিজের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। এ সময় বিমানটিতে আটজন ছিলেন। তাদের মধ্যে একজনের নিশ্চিত মৃত্যু হয়েছে। বাকি সাতজনের জন্য এখনও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, এখনও অসপ্রে যুদ্ধবিমান উড্ডয়ন অব্যাহত রয়েছে। এগুলোকে সরিয়ে নেওয়ার ব্যাপারটিকে সেভাবে দেখছেন না। আর দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এক বিবৃতিতে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানান, যুক্তরাষ্ট্রকে অফিসিয়ালি এ অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, অমাদের বারবার অনুরোধ সত্ত্বেও বিষয়টির যথার্থ ব্যখ্যা ও গুরুত্ব না দেওয়ায় আমরা উদ্বিগ্ন। এসব বিমান এখনও উড্ডয়ন অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X