কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ক্যাথলিক সমাবেশে বোমা হামলা, নিহত ৩

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনে রোববার ক্যাথলিকদের এক সমাবেশে বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। বিদ্রোহ জর্জরিত দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর এএফপির।

আঞ্চলিক পুলিশপ্রধান অ্যালান নোবেলেজা বলেন, দেশটির বৃহত্তম মুসলিম নগরী মারাউইতে মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেসিয়ামে এক নিয়মিত প্রার্থনা সভা চলাকালে এ হামলা চালানো হয়।

নোবেলেজা একটি বিস্ফোরক ডিভাইসের কথা উল্লেখ করে বলেন, ‘এটি একটি আইইডি বা গ্রেনেড নিক্ষেপ কিনা তা আমরা তদন্ত করছি।’

মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি এ ‘সহিংস ঘটনার’ নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টি তাদের ক্লাস স্থগিত করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আমাদের খ্রিস্টান সম্প্রদায় এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সাথে সংহতি প্রকাশ করছি।’

মারউই শহরের মেয়র মাজুল গান্দামরা মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এ হামলার নিন্দা জানিয়ে গন্ডমরা বলেন, ‘এ শহরে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। আমরা এ ধরনের সহিংসতাকে শান্তি ও ঐক্যের আমাদের সম্মিলিত অঙ্গীকারকে ছাপিয়ে যেতে দেব না।’

ফিলিপাইনের সামরিক বাহিনী শুক্রবার বিমান হামলা শুরু করার পর এ হামলার ঘটনা ঘটল। ওই বিমান হামলায় মিন্দানাওতে দাওলাহ ইসলামিয়াহ-ফিলিপাইন সংগঠনের ইসলামপন্থি ১১ জঙ্গি নিহত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X