কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৮:৩৪ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে জানাজার নামাজে বোমা বিস্ফোরণ, নিহত ১৫

বোমা হামলার পর বাদাকশান এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি: রয়টার্স
বোমা হামলার পর বাদাকশান এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি: রয়টার্স

আফগানিস্তানের উত্তরের প্রদেশ বাদাকশানে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন।

বৃহস্পতিবার (৮জুন) বাদাকশানের রাজধানী ফাইজাবাদে মসজিদে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, বিস্ফোরণের সময় মসজিদে ডেপুটি গভর্নর নিসার আহমদের জানাজার নামাজ চলছিল। তিনিও চলতি সপ্তাহে বোমা বিস্ফোরণেই নিহত হয়েছিলেন।

স্থানীয় প্রশাসন হাসপাতাল ও কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, আহতদের আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরণের ঘটনাটি মোয়াজউদ্দিন আহমাদি নামে এক তালেবান কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা নিয়ে কিছুই বলেননি তিনি।

প্রতিবেদনে বলা হয়, কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ক্ষমতাগ্রহণের পর থেকেই জঙ্গীবাদী সংগঠন আইএস বা দায়েশ মসজিদসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

এর আগে মঙ্গলবার (৬ জুন) এক গাড়ি বোমা হামলায় ডেপুটি গভর্নর নিসার আহমদ মারা যান।জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হত্যার দায় স্বীকার করে।

ওই হামলায় তার গাড়িচালকও প্রাণ হারিয়েছিলেন। প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের আদালতে যাওয়ার পথে নিসার আহমদের গাড়িতে হামলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X