কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

চীনের পর এবার তাইওয়ানে ভূমিকম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তাইওয়ানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত সপ্তাহে চীনে ভয়াবহ ভূমিকম্পের পর রোববার (২৪ ডিসেম্বর) স্বশাসিত এই দ্বীপটিতে এই ভূমিকম্প অনুভূত হলো। খবর রয়টার্সের।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রোববারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের তাইতুং কাউন্টি থেকে সাড়ে ১৬ কিলোমিটার দূরের গভীরে সমুদ্রে।

তবে ভূমিকম্পের প্রভাব খুব কমই অনুভূত হয়েছে৷ ভূমিকম্পের পর সামান্য কম্পন হলেও সেটি বৃহত্তর গ্রামীণ অঞ্চলে সীমাবদ্ধ ছিল। এমনকি রাজধানী তাইপেতে কোনো কম্পন অনুভূত হয়নি। এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর আসেনি।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের পাশেই তাইওয়ান অবস্থিত। ফলে এটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল।

এর আগে গত সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে চীনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত এবং আরও এক হাজার মানুষ আহত হয়েছেন।

তাইওয়ানের মতো চীনও ভূমিকম্প প্রবণ। কেননা দেশটি বেশ কয়েকটি টেকটোনিক প্লেটে অবস্থিত। গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ১৯২০ সালে গানসু প্রদেশে ২০ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X