কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
চীনে ভয়াবহ ভূমিকম্প

নিহত আরও বাড়ল, উদ্ধারকাজ শেষের পথে

ভূমিকম্পের পর উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
ভূমিকম্পের পর উদ্ধারকাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও এক হাজার মানুষ। হিমশীতল আবহাওয়ায় টানা উদ্ধার অভিযান পরিচালনার পর বুধবার উদ্ধারকাজে ইতি টানা হচ্ছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। খবর বিবিসির।

কর্তৃপক্ষ বলেছে, তারা উদ্ধার অভিযান গুটিয়ে নিচ্ছেন। এখন আহতদের চিকিৎসা ও ঘরবাড়ি হারাদের সহায়তা করাই তাদের লক্ষ্য।

স্থানীয় সময় গত সোমবার রাত ১২টার দিকে চীনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই উদ্ধারকাজ শুরু করে চীনা কর্তৃপক্ষ। উত্তর চীনে শৈত্যপ্রবাহ বিরাজ করায় হিমশীতল আবহাওয়ায় আটকা পড়াদের সন্ধানে কাজ করতে হয়েছে হাজার হাজার উদ্ধারকর্মীদের।

সোমবারের ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গানসু প্রদেশের জিশিশান। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই এলাকার ৫ হাজারের বেশি ভবনধসে পড়েছে। এ ছাড়া গানসু প্রদেশের অন্যান্য এলাকায় ভূমিকম্পের কারণে ভূমিধস দেখা দেয়। ভূমিধসে অনেক ভবনের দেয়াল ধসে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেশ কয়েকটি টেকটোনিক প্লেটে অবস্থিত চীন ভূমিকম্প প্রবণ একটি দেশ। গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়। ১৯২০ সালে গানসু প্রদেশে ২০ শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১০

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১১

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১২

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৩

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৪

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৫

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৬

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৭

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৮

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৯

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

২০
X