কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কিম জং উনের উত্তরসূরির নাম

বাবা কিম জং উনের পাশে মেয়ে কিম জু অ্যা। ছবি : সংগৃহীত
বাবা কিম জং উনের পাশে মেয়ে কিম জু অ্যা। ছবি : সংগৃহীত

কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার বিভিন্ন অনুষ্ঠান, সামরিক কুচকাওয়াজ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অল্প বয়সী একটি মেয়েকে দেখা যায়। মেয়েটির নাম কিম জু অ্যা। বয়স ১০ বছরের আশপাশে। সে অন্য কেউ নয়, উত্তরের বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের দ্বিতীয় কন্যাসন্তান। আর তাকেই নিজের উত্তরসূরি মনোনীত করতে পারেন কিম। এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)। শুক্রবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

প্রথমবারের মতো কিম জু অ্যাকে কিমের উত্তরাধিকারী হিসেবে স্বীকার করেছে দক্ষিণের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)। তবে এ বিষয়ে অন্যান্য সব ধরনের সম্ভাবনার কথাই বিবেচনায় রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

এনআইএস জানিয়েছে, সরকারি অনুষ্ঠানে কিম জু অ্যার উপস্থিতি এবং তার প্রতি মানুষের শ্রদ্ধাবোধের কথা বিবেচনায় নিয়ে বর্তমানে তাকে উত্তরসূরি বলে মনে হচ্ছে। তবে আমরা সব সম্ভাবনার জন্যই আমাদের চোখ-কান খোলা রাখছি। কারণ কিম জং উন এখনো বেশ তরুণ, তার কোনো বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা নেই। এ ছাড়া আরও অনেক পরিবর্তনশীল চমক রয়েছে।

২০২২ সালে প্রথমবারের মতো মেয়ে কিম জু অ্যাকে জনসম্মুখে নিয়ে আসেন কিম। এরপর থেকে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়মিত উপস্থিত হতে দেখা যায়।

গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার হাওয়াসং-১৮ সলিড-ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষায় বাবার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে কিম জু অ্যা। এ ছাড়া উত্তর কোরিয়া যখন মহাকাশে প্রথমবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট পাঠায় তখনো বাবার পাশেই ছিল সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১০

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১১

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১২

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৩

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৪

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৫

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৬

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৭

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৮

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৯

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

২০
X