কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাংস খাওয়ার উদ্দেশ্যে কুকুর পালন নিষিদ্ধ দ.কোরিয়ায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার লক্ষ্যে আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। তবে নতুন আইন এখই কার্যকর হচ্ছে না। তিন বছর পর ২০২৭ সালে এই আইন কার্যকর হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার দেশের সংসদে এ বিষয়ে বিল উত্থাপন করে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল। এরপর সরকারি ও বিরোধী দলের যৌথ সমর্থনে বিলটি পাস হয়। বিলের পক্ষে ২০৮ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। আর দুজন ভোটদানে বিরত ছিলেন।

নতুন আইন অনুযায়ী, মানুষের খাওয়ার জন্য মাংস উৎপাদনের উদ্দেশ্যে কুকুর পালন এবং জবাই করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধ করলে তার তিন বছরের জেল বা ৩ কোটি ওয়ান জরিমানা হতে পারে। তবে কুকুরের মাংস খাওয়ার জন্য কোনো শাস্তির বিধান রাখা হয়নি।

কোরীয় উপদ্বীপে কুকুরের মাংস খাওয়া শতাব্দী প্রাচীন প্রথা। তবে গত কয়েক বছর ধরে পশু অধিকারবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন আশঙ্কা থেকে কুকুরের মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ।

এর আগেও দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংষ খাওয়া নিষিদ্ধ করার চেষ্টা করেছে অনেক সরকার। তবে এ বিষয়ে তারা তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং ফার্স্ট লেডি কিম কেওন হি পশুপ্রেমী হিসেবে পরিচিত। এই দম্পতির ৬টি পোষা কুকুর ও ৮টি বিড়াল রয়েছে। ফলে ইউন সুক ইওলের আমলে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ নিয়ে আন্দোলন আরও জোরদার হয়। এমনকি ফার্স্ট লেডি কিম কেওন এই প্রথার বিরুদ্ধে বেশ সোচ্চার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X