কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

স্যাটেলাইটকে ‘ক্ষেপণাস্ত্র’ ভেবে মোবাইলে সতর্কবার্তা

তাইওয়ানে মোবাইলে পাঠানো সতর্কবার্তা। ছবি : রয়টার্স
তাইওয়ানে মোবাইলে পাঠানো সতর্কবার্তা। ছবি : রয়টার্স

আকাশে পাঠানো হয়েছে স্যাটেলাইট। আর তাতেই ঘটে গেছে বিপত্তি। বিষয়টিকে শনাক্ত করা হয়েছে ‘ক্ষেপণাস্ত্র’ হিসেবে। এমনকি স্থানীয়দের ফোনে দেওয়া হয়েছে সতর্কবার্তা। অদ্ভুত এমন ঘটনা ঘটেছে চীন ও তাইওয়ানের মধ্যে। বুধবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখেই আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে চীন। দেশটির পাঠানো এ স্যাটেলাইট তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে। এরপর সেখানে বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমনকি জারি করা হয়েছে বিমান হামলার সতর্কবার্তা। এ ছাড়া বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে হৈ চৈ শুরু হয়ে গেছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, নির্বাচনকে হস্তক্ষেপের জন্য চীনের এ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করছে না তারা। তবে প্রধান বিরোধীদলের দাবি, বিষয়টি তেমন না হলে কেন সতর্কবার্তা জারি করা হয়েছে। তাইওয়ানের দক্ষিণাঞ্চলের আকাশসীমায় চীনের এ স্যাটেলাইটটি শনাক্ত করা হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে স্যাটেলাইটের কারণে তাইওয়ানজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। স্বশাসিত এ দ্বীপটির মোবাইলফোন ব্যবহারকারীরা নিরাপত্তার জন্য সতর্ক থাকার বার্তাসংক্রান্ত ম্যাসেজ পেয়েছেন।

তাইওয়ানের সরকার মঙ্গলবার জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলে চীনের স্যাটেলাইটবাহী একটি রকেট শনাক্ত হয়েছে। এরপর সরকার বিমান হামলার সতর্কবার্তা জারি করেছে। পরে অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্কবার্তায় ‘মিসাইল’ শব্দটি ব্যবহারকে ভুল উল্লেখ করে ক্ষমা চেয়েছে।

নির্বাচনকে সামনে রেখে চীনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে আসছে তাইওয়ান। তারা চীনকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্নভাবে নির্বাচনের হস্তক্ষেপের চেষ্টার অভিযোগ করে আসছে। অন্যদিকে তাইওয়ানের অভিযোগকে চীন ‘নোংরা কৌশল’ বলে সমালোচনা করেছে। স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্যাটেলাইটটি চলাচলের গতিপথ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, চীনের এ স্যাটেলাইটটি তাইওয়ানের দক্ষিণাঞ্চল অতিক্রম করেছে।

তাইওয়ানের ওপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে আসছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ানকে অস্ত্র সহায়তার অভিযোগে ৫টি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেছে। তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X