কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট দিচ্ছেন একজন ভোটার। ছবি : সংগৃহীত
তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট দিচ্ছেন একজন ভোটার। ছবি : সংগৃহীত

তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে শনিবার গভীর রাতের দিকে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হতে পারে। খবর রয়টার্সের।

১৯৯৬ সালে প্রথমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এরপর থেকে এই ভূখণ্ডে গণতান্ত্রিক সাফল্য বজায় রয়েছে।

ভোটের আগের জরিপ অনুযায়ী, ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে বিরোধী দল কেএমটির প্রার্থী হউ ইয়ো ইহর চেয়ে এগিয়ে রয়েছেন। আর তার ঠিক পরের অবস্থানে তাইওয়ান পিপলস পার্টির প্রার্থী কো ওয়েন জি।

ভোট দেওয়ার আগে দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনগণকে তাদের ভোট দেওয়ার জন্য উত্সাহিত করেছেন লাই। তিনি বলেন, প্রতিটা ভোট মূল্যবান। কারণ তাইওয়ান কষ্ট করে গণতন্ত্র অর্জন করেছে।

এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিকে গভীরভাবে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও চীন। কারণ এই স্বায়ত্তশাসিত দ্বীপটি ওয়াশিংটন ও বেইজিং দুপক্ষের জন্যই কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফল চীনের সঙ্গে দ্বীপ রাষ্ট্রটির সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়াতে পারে এবং সারা বিশ্বের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X