কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন

যুদ্ধের প্রস্তুতি হিসেবে প্যারেড অংশ নিয়েছে চীনা সৈন্যরা। ছবি : সংগৃহীত
যুদ্ধের প্রস্তুতি হিসেবে প্যারেড অংশ নিয়েছে চীনা সৈন্যরা। ছবি : সংগৃহীত

সেনাবাহিনীকে প্রকৃত যুদ্ধে জয় ছিনিয়ে আনতে কঠোরভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (৬ জুলাই) চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান বলে জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া।

শি জিনপিং বলেন, ‘বর্তমানে বিশ্ব অস্থিরতা এবং পরিবর্তনের নতুন এক যুগে প্রবেশ করেছে এবং এ কারণে চীনের নিরাপত্তা পরিস্থিতিও আগের চেয়ে অনেক বেশি অস্থিতিশীল এবং অনিশ্চিত হয়ে পড়েছে।’

এ সময় তিনি পিএলএকে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অগ্রসেনানী বলে উল্লেখ করেন। চীনের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার দেশটির জিয়াংশু প্রদেশে অবস্থিত। ইস্টার্ন কমান্ড চীনের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত। এই কমান্ডের অধীনেই রয়েছে পূর্ব চীন সাগর এবং তাইওয়ান প্রণালি। চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। সে সময় তিনি জানিয়েছিলেন, জাতীয় নিরাপত্তার রক্ষক হিসেবে চীনের সেনাবাহিনীকে প্রকৃত অর্থেই ‘ইস্পাতদৃঢ় মহাপ্রাচীর’ হিসেবে গড়ে তোলা হবে। এদিকে, পশ্চিমা আধিপত্য রুখতে প্রেসিডেন্টের ক্ষমতাকে আরও সুসংহত করতে নতুন একটি আইন পাস করল শি জিনপিং প্রশাসন। এতে বেইজিংয়ের স্বার্থ বিরোধী যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন চীনা প্রেসিডেন্ট। শুধু যুক্তরাষ্ট্রই নয়, গোটা পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই আগ্রাসী কূটনীতির দিকে অগ্রসর হচ্ছে চীন। যার সবচেয়ে বড় প্রমাণ কূটনৈতিক চাল হিসেবে পশ্চিমাবিরোধী নতুন আইন পাসের ঘটনা। বিদেশিদের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার (২৯ জুন) ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটি আইনটি পাস করে।

এতে বলা হয়, চীনা স্বার্থবিরোধী যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

বাণিজ্য, প্রযুক্তি ও হংকং ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নেওয়া চীনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ব্যবহৃত হবে আইনটি। চীনা নাগরিকদের বিরুদ্ধে কেউ কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নিলে তাদের ‘স্যাংশন লিস্টে’ অন্তর্ভুক্ত করা হবে। তালিকায় থাকা ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন না চীনে। দেশটিতে থাকা তাদের সম্পদও জব্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X