কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চীনে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৩৯

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত

চীনে দোকানে অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। বুধবার (২৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়ছে, স্থানীয় সময় বুধবার বিকেলে জিয়ানজি প্রদেশে এ ঘটনা ঘটে। প্রদেশের জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্ট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত গ্লোবাল টাইমসের প্রতিবেদনে দেখা গেছে, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং মানুষ আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দিচ্ছে। যদিও এসব ভিডিও যাচাই করতে পারেনি বিবিসি।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি দেশটিতে ক্রমাগত অগ্নিকাণ্ডের ঘটনা কমানোর নির্দেশ দিয়েছেন।

দেশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে সেন্ট্রাল হেনান প্রদেশে স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১০ শিশু নিহত হন। এ ঘটনায় পুলিশ সাত স্টাফকে আটক করে। এ ছাড়া গত নভেম্বরে কোয়েল কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। ওই ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১০

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১১

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১২

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৩

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৪

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৫

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৬

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৭

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৮

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৯

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

২০
X