কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজের সুযোগ দিতে নতুন ভিসা চালু করতে যাচ্ছে জাপান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশি সংস্থাগুলোর কর্মীদের জাপানে বসবাস সহজ করতে দেশটির সরকার একটি নুতন ভিসা চালু করতে যাচ্ছে। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ভ্রমণের পাশাপাশি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের ছয় মাস পর্যন্ত ‘টেলিওয়ার্কিং’ ভিত্তিতে জাপানে কাজ করার অনুমতি মিলবে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সরকার আগামী মাসের মধ্যে এই কার্যক্রম চালু করার আশা করছে। বিশ্বের যে কোনো জায়গা থেকে কাজ করতে আগ্রহী যারা তাদের স্বাগত জানাতে প্রস্তুত জাপান। ‘ডিজিটাল নোম্যাড’ ভিসার যোগ্য হতে আবেদনকারীদের অবশ্যই বার্ষিক আয় এক কোটি ইয়েন বা ৬৮ হাজার মার্কিন ডলারের সমতুল্য হতে হবে। এ ছাড়াও আবেদনকারীদের অবশ্যই সেই ৫০টি দেশ এবং অঞ্চলের একটির নাগরিক হতে হবে, যাদের সঙ্গে জাপানের ভিসা মওকুফ চুক্তি রয়েছে এবং তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ডিজিটাল নোম্যাড’ ভিসাধারীরা তাদের পরিবারের সদস্যদেরও জাপানে নিয়ে আসার অনুমতি পাবেন। তবে এক্ষেত্রে তাদের ব্যক্তিগত স্বাস্থ্য বিমার আওতায় থাকতে হবে।

জাপানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা প্রথমবারের মতো ২০ লাখ অতিক্রম করেছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, জাপানে বিদেশি শ্রমিকদের মধ্যে ২৫ শতাংশের বেশি ভিয়েতনামের নাগরিক। এরপরই রয়েছে চীন ও ফিলিপিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X