কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বালি ঢুকতে এখন গুনতে হবে অর্থ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশ-বিদেশের পর্যটকদের কাছে বরাবরই অন্যতম পছন্দের গন্তব্যস্থল বালি দ্বীপ। চোখ জুড়োনো সমুদ্র সৈকত ও প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতি বছরই লাখ লাখ পর্যটক এখানে ভিড় করেন। তবে এতদিন বিনামূল্যে বালিতে প্রবেশ করা গেলেও এখন থেকে সেখানে ঢুকতে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বালিতে ঢুকতে হলে বিদেশি পর্যটকদের এখন থেকে দেড় লাখ রুপিয়া বা প্রায় ১০ ডলার কর দিতে হবে। আজ বুধবার থেকে এই কর চালু করা হয়েছে। দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিদেশি বা ইন্দোনেশিয়ার অন্য অঞ্চল থেকে আসা পর্যটকদের ১০ ডলার করে দিয়েই বালিতে প্রবেশ করতে হবে। তবে বালির পর্যটকদের এই কর দিতে হবে না। এই দ্বীপে ভ্রমণের আগেই ‘লাভ বালি’ নামে ওয়েবসাইটে গিয়ে করের অর্থ পরিশোধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে প্রায় ৪৮ লাখ পর্যটক বালি ভ্রমণ করেছেন। করোনো মহামারির আগে বালির বার্ষিক জিডিপির প্রায় ৬০ শতাংশ আসতে পর্যটন খাত থেকে।

প্রদেশের পরিসংখ্যান ব্যুরোর মতে, ২০২৩ সালের সালের নভেম্বর মাসে সর্বোচ্চ এক লাখ অস্ট্রেলীয় পর্যটক বালি ভ্রমণ করেছেন। এরপরই রয়েছে ভারত, চীন ও সিঙ্গাপুরের পর্যটকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X