কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনব উপায়ে বিমানে বান্ধবীকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ক্যাপ্টেন ইব্রাহিম খতিব। ছবি: সংগৃহীত
প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন ক্যাপ্টেন ইব্রাহিম খতিব। ছবি: সংগৃহীত

এবার যাত্রীবাহী বিমানে নিজের প্রেয়সীকে বড় চমক দিলেন একজন লেবানিজ পাইলট। টেকঅফের কিছুক্ষণ আগে বিমানের ২৪৫ জন যাত্রীর সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন মিডলইস্ট এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইব্রাহিম খতিব। প্রেমিকাকে চমক দিতে বিমানের প্যাসেঞ্জার অ্যানাউন্সমেন্ট সিস্টেমটি ব্যবহার করেন।

ভাইরাল হওয়া রোমান্টিক মুহূর্তের একটি ছোট ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে ককপিটে বোর্ডে থাকা ব্যক্তিদের বলেন, “প্রিয় যাত্রীরা, আমি আজ বিমানে বিশেষ এক যাত্রীকে স্বাগত জানাতে চাই। তার নাম চিরিন এল-হাজ চেহাদে। আপনি দয়া করে একটু দাঁড়াতে পারেন?'' এ সময় বিমানের অন্য যাত্রীরা সেই মুহূর্তটির ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

খতিব বলেন, “আমি তোমাকে ২৪৫ জন যাত্রীর সামনে জানাতে চাই যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং আমার বাকি জীবনের জন্য তোমার সঙ্গে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই।"

জানালার সিটের পাশে দাঁড়িয়ে থাকা চেহাদ প্রেমিকের এসব কর্মকাণ্ড দেখে লজ্জায় মুখ ঢেকে ফেলেন। যদিও সহযাত্রীরা যুগলকে করতালি দিয়ে অভিনন্দন জানান।

খতিব সবার সামনে সেই বিখ্যাত প্রশ্নটি করে বলেন, "চেহাদ, তুমি কি আমাকে বিয়ে করবে?" বেশ কয়েকজন যাত্রীকে চেহাদকে 'হ্যাঁ' বলতে উৎসাহিত করতে শোনা যায় তার আগেই অবশ্য সে আনন্দের সঙ্গে জানিয়ে দেন, "আমি অবশ্যই করব।" করতালির মধ্যে অশ্রুসিক্তে ককপিটের বাইরে খতিবের সঙ্গে দেখা করতে চেহাদ করিডোর থেকে নেমে যান। এরপর আংটি পরিয়ে চেহাদকে প্রেমের বন্ধনে বেঁধে ফেলেন খতিব।

ঘটনাটি কোন বিমানবন্দরে ঘটেছে, তা এখনো জানা যায়নি।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ভিডিওটি দেখে টেপ্রমিক যুগলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘’বিষয়টি খুব সুন্দর।" আরেকজন লিখেছেন, "এত মিষ্টি উপায়ে বিবাহের প্রস্তাব সত্যিই অবিস্মরণীয়।"

সূত্র: আরব নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X