কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির দায়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। ছবি : সংগৃহীত
ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। ছবি : সংগৃহীত

দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। দায়িত্ব গ্রহণের এক বছর পর তিনি পদত্যাগ করলেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভো ভ্যানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও নেতিবাচকভাবে দলের সুনাম ক্ষুণ্ন করার কথা বলা হয়েছে। তার দল ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি পদত্যাগপত্রটি গ্রহণ করেছে। বুধবার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে কমিউনিস্ট পার্টি জানিয়েছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তার কর্মকাণ্ডে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তার নিজের সুনামও ক্ষুণ্ন হয়েছে।

বিসিসি জানিয়েছে, ভো ভ্যান নিজ প্রদেশে দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণে পদত্যাগ করে থাকতে পারেন। গত বছর দুর্নীতির দায়ে পদত্যাগে বাধ্য হওয়া অন্য একজনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্ট পদ আনুষ্ঠানিকমাত্র। এটি দেশের শীর্ষ চার পদের একটি। দল ও প্রশাসনিক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।

ভো ভ্যানের ত্রুটির বিষয় বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। তবে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে এ অভিযানেকে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এটি মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১০

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১১

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১২

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৩

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৪

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৫

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৬

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৭

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৮

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

২০
X