কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান ঘিরে চীনের বিশাল মহড়া

তাইওয়ানে টহলরত অবস্থায় চীনের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
তাইওয়ানে টহলরত অবস্থায় চীনের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

তাইওয়ান ঘিরে বড় ধরনের মহড়া চালিয়েছে চীন। গত ২৪ ঘণ্টায় দেশটির ৩২টি যুদ্ধবিমান এ দ্বীপটি ঘিরে মহড়া দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দ্বীপের আশপাশে চীনের অন্তত ৩২টি যুদ্ধবিমান শনাক্ত হয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয় সর্বোচ্চ মহড়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৫টি নৌবাহিনীর জাহাজ মহড়া দিয়েছে। এ ছাড়া এই সময়ের মধ্যে ২০টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের সশস্ত্র বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তারা পরিস্থিতি মোকাবিলায় বিমান, নৌ-জাহাজ এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র নিযুক্ত করেছে।

এর আগে জানুয়ারির শেষ দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে ২৪ ঘণ্টায় দ্বীপটির আশপাশে ৩৩টি যুদ্ধবিমান শনাক্ত করে। যা ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবিমানের মহড়া।

গত ১৩ জানুয়ারি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর এ মহড়া চালায় চীন। দেশটি আগে থেকেই তার প্রতি বিরাগভাজন ছিল। আগামী ২০ মে উইলিয়াম লাই আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

সাম্প্রতিক সময়ে চীন-তাইওয়ানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। চীন তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। গত ফেব্রুয়ারি মাসে চীনের ২২টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে মহড়া দিয়েছে। এ ছাড়া বিগত কয়েক মাসে দ্বীপটির আকাশসীমায় চীনের রহস্যজনক বেলুনের আনাগোনা বেড়েছে। চীনা নববর্ষের ছুটির সময়ে টানা দুদিনে ৮টি বেলুন তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X