কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৮:২৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যে ধনকুবেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সিঙ্গাপুর

ধনকুবের ওং বেং সেং। ছবি : সংগৃহীত
ধনকুবের ওং বেং সেং। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে একজন মন্ত্রীর দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ধনকুবের ওং বেং সেংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা সিপিআইবি।

ওং বেং সেং হোটেল ও আবাসন ব্যবসায়ী। সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান কার রেসিং নিয়ে আসার জন্য তার ব্যাপক পরিচিতি রয়েছে।

আজ শুক্রবার ওংয়ের কোম্পানি হোটেল প্রপার্টিজ জানিয়েছে, পরিবহনমন্ত্রী এস ইশ্বরানের সঙ্গে সম্পৃক্ত দুর্নীতির ঘটনা তদন্তে দুর্নীতি দমন সংস্থা সিপিআইবিকে সহযোগিতা করছেন ওং। এ ঘটনায় ওংয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তিনি দেশে ফিরে সিপিআইবির কাছে ‍তার পাসপোর্ট জমা দেবেন।

চলতি সপ্তাহের শুরুতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিবহনমন্ত্রী এস ইশ্বরানকে ছুটি নিতে নির্দেশ দিয়েছেন।

সিঙ্গাপুরে ১৯৮০-এর দশকের পর প্রথমবারের মতো কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে সিপিআইবি।

বিশ্বব্যাপী সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে সুপরিচিত সিঙ্গাপুর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি সূচকে ২০২২ সালে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম স্থানে ছিল দেশটি।

কে এই ওং বেং সেং

মালয়েশিয়ার এক অভিজাত পরিবারে জন্ম ওংয়ের। ১৯৭০-এর দশকে শিপিং ইন্স্যুরেন্সের মাধ্যমে ব্যবসা জগতে পা রাখেন তিনি। এরপর তেল, সম্পত্তি ও হোটেল ব্যবসা শুরু করেন তিনি।

৭৯ বছর বয়সী এই টাইকুন ফোর সিজনস ও হার্ড রক হোটেলসহ তিন ডজনের বেশি হোটেল ও রিসোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ সালে সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান কার রেসিং নিয়ে আসেন তিনি।

গত বছর ফোর্বসের তালিকা অনুযায়ী ওং ও তার স্ত্রী ক্রিস্টিনা সিঙ্গাপুরের ধনী ব্যক্তিদের তালিকায় ২৪তম স্থানে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১০

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১১

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১২

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৩

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১৪

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৫

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৬

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৭

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৮

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৯

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

২০
X