কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির টাকায় নিউইয়র্কে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয়

মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড। ছবি : সংগৃহীত
মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড। ছবি : সংগৃহীত

দুর্নীতির টাকায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার বাটবোল্ড। বুধবার (২৭ মার্চ) তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সুখবাতার বাটবোল্ড ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দেশটির একজন সংসদ সদস্য।

মিডটাউন ম্যানহাটনে অবস্থিত সুখবাতার ফ্ল্যাট দুটির দাম এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বহুমূল্যের এই ফ্ল্যাট দুটি এখন বাজেয়াপ্ত করতে চাইছেন মার্কিন প্রসিকিউটররা।

প্রসিকিউটরদের অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজের পরিবার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে খনি খননের বড় একটি কাজ দেন সুখবাতার। এই প্রকল্পের টাকায় তিনি নিউইয়র্কে দুটি ফ্লাট কেনেন।

তারা বলছেন, দালালের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন এমন একটি কোম্পানিকে সুখবাতার ৬৮ মিলিয়ন ডলারের একটি খনির কাজ দেন। ওই প্রতিষ্ঠানের নাম ক্যাট্রিসন। তবে এই কোম্পানির খনিসংক্রান্ত কোনো কাজের ইতিহাস নেই।

খনির কাজ থেকে প্রাপ্ত মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হয়। সেই অর্থের কিছু অংশ দিয়ে ম্যানহাটনের ফ্ল্যাট দুটি কেনা হয়েছে।

তবে সুখবাতারের আইনজীবী অরিন স্নাইডার বলেছেন, আদালতের শুনানির দিনের অপেক্ষায় আছেন সুখবাতার। সেখানে তিনি এই ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করে কথা বলবেন।

অবশ্য এই অভিযোগের জন্য সুখবাতারকে কোনো ধরনের বিচারের মুখোমুখি হতে হবে না। তবে অভিযোগ প্রমাণিত হলে ফ্লাট দুটি বাজেয়াপ্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X