কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১১:২৪ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে দোলনার মতো দোলে বিশাল সেতু ও ভবন (ভিডিও)

ভূমিকম্পে তাইওয়ানে দুলতে থাকে সেতু ও ভবন। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে তাইওয়ানে দুলতে থাকে সেতু ও ভবন। ছবি : সংগৃহীত

ভূমিকম্পে দোলনার মতো দুলছে লোহা-কংক্রিটের তৈরি বিশাল সেতু। ওই সময় ভয়ে তটস্থ হয়ে পড়েন সেতুতে থাকা মানুষ। তারা তাদের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়েন।

তবে কম্পনের মাত্রা বেড়ে যাওয়ার পর সেতু ভেঙে পড়ার ভয়ে অনেকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। বুধবার (৩ এপ্রিল) এই ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে। এই খবর জানিয়েছে সিএনএন।

৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পে দেশটিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০-এর বেশি মানুষ। শক্তিশালী এই ভূমিকম্প সংঘটিত হওয়ার সময় অনেকে এটির ভিডিও করে রাখেন।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ২৫ বছরের মধ্যে বুধবার তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূতত্ত্ববিদরা সতর্কতা দিয়েছেন, ভূমিকম্পের কারণে সামনে আরও বড় কম্পন দেখা দিতে পারে।

তাইওয়ানে এর আগে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৯৯ সালে। ওই বছর ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।

শক্তিশালী এ ভূমিকম্পে সেতুর পাশপাশি অনেক উঁচু ভবনও দোলনার মতো দুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, লাল রঙের একটি ভবন পুরোপুরি হেলে পড়েছে।

ভূমিকম্পে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কয়েকজন সকালে হাঁটতে বের হয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।এ ছাড়া ভূমিকম্পের আঘাতে ধসে পড়া একটি টানেলের ভেতর কয়েকজন আটকা পড়েছেন।

তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দেশ, যা তাইওয়ান প্রণালির পূর্বে অবস্থিত। এর উত্তর-পশ্চিমে চীনা মূল ভূখণ্ড, উত্তর-পূর্বে জাপান এবং দক্ষিণে ফিলিপাইন অবস্থিত। এর আয়তন ৩৫,৮০৮ বর্গ কিমি। যার পশ্চিমের দুই-তৃতীয়াংশ পাহাড় এলাকা এবং পশ্চিমের এক-তৃতীয়াংশ সমতল।

এর পশ্চিমে নগরায়নের কারণে বেশিরভাগ জনগোষ্ঠী কেন্দ্রীভূত। তাইপে তাইয়ানের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। অন্যান্য বড় শহরের মাঝে আছে নিউ তাইপে, কাওহজং, তাইজং, তাইনান ও তাওয়ান। ২.৩৫৭ কোটি নাগরিকবহুল এই দেশটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১০

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১১

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১২

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৩

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৪

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৫

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৬

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৭

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৮

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৯

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X