কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ ভূমিকম্পের পর আরও কয়েক ডজন বার কাঁপল তাইওয়ান

ভূমিকম্পে ধসে যাওয়া সড়কে আটকে আছে গাড়ি। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে ধসে যাওয়া সড়কে আটকে আছে গাড়ি। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তাইওয়ান। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে। এরপর আরও কয়েক ডজন বার তাইওয়ানের ভূমি কেঁপে (আফটারশক) উঠে।

এরপরও আরও ভূকম্পনের আশঙ্কা করা হচ্ছে। এসব ভূকম্পন কতটা শক্তিশালী হবে তাও অজানা। তাই সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন তাইওয়ানের কর্মকর্তারা। খবর আল জাজিরার।

তাইপের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের সিসমোলজিক্যাল সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু বলেন, ‘ভূমিকম্পটি ভূমির কাছাকাছি এবং এটি অগভীর থেকে আঘাত হেনেছে। এটি তাইওয়ান এবং উপকূলীয় দ্বীপপুঞ্জ জুড়ে অনুভূত হয়েছে।’

এদিকে এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার (৩ এপ্রিল) এ প্রতিবেদন লেখার সময় ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর বিবিসির।

তাইওয়ান সরকার জানিয়েছে, সুনামির ভয় কেটে গেছে। তবে হতাহতের চিত্র খারাপের দিকে যাচ্ছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গুরুতর আহত ৭৩৬ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডজনের বেশি মানুষ ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে।

এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর ফলে তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার।

এ কম্পন ছিল খুব তীব্র। হুয়ালিয়েন শহরের এক নারী বলেন, তিনি সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কম্পনে ভীত হয়ে পড়েন।

তার ভাষ্য, ‘এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

অপরদিকে তাইপের একটি হাসপাতালের ৬০ বছর বয়সী কর্মী চ্যাং ইউ-লিন কম্পনকে ‘খুব শক্তিশালী’ বলে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘মনে হয়েছিল বাড়িটি ভেঙে যাচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১০

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১১

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১২

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

১৩

ফিফার নতুন নিয়মে বুক কাঁপছে কোন কোন দেশের, কি বলছে সমীকরণ?

১৪

এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

১৫

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফুল-বাবর-গউছসহ খালাস ৮

১৬

আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন আতিফ আসলাম

১৭

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

১৮

নিজ বাড়িতে ফিরল কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ

১৯

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

২০
X